শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২৪
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঈদ পর্যন্ত সোনার দোকান বন্ধ থাকবে

ডেক্সরিপোর্ট  দেশের চলমান পরিস্থিতিতে দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে আগামী ঈদুল ফিতর পর্যন্ত দেশব্যাপী সোনার দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)।

বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। এ খাতের নেতাদের সঙ্গে টেলি কনফারেন্সের মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় সংগঠনটি।

জুয়েলার্স সমিতি বলছে, মালিক, কর্মচারী ও ক্রেতাসাধারণের স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে ঈদুল ফিতর পর্যন্ত সব জুয়েলারি দোকান বন্ধ রাখার পক্ষে মতামত দিয়েছে। তবে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, নিজ নিজ মার্কেট কমিটি/স্থানীয় সরকারের সিদ্ধান্ত মোতাবেক কোনও জুয়েলার্স যদি সীমিত পরিসরে তার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে তবে তার সব দায়ভার ওই জুয়েলার্সকে বহন করতে হবে। এ সংক্রান্ত বিষয়ে যদি কোনও জটিলতার সৃষ্টি হয় তবে বাজুস তার দায়িত্ব গ্রহণ করবে না।

এছাড়া বিজ্ঞপ্তিতে প্রাচীন ও সম্ভাবনাময় এ শিল্পকে বাঁচিয়ে রাখতে ক্ষুদ্র, মাঝারি, সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্বর্ণ শিল্পীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়।