সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৩৬
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

করোনায় ভারতে একদিনে আক্রান্ত ৩,৩২০, মৃত ৯৫

অনলাইন ডেস্ক  ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৩২০ জন প্রানঘাতী মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৫৯,৬৬২ জন। শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে ভারতে করোনায় ৯৫ জনের মৃত্যু হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১,৯৮১ জন। আর এ পর্যন্ত চিকিৎসা সুস্থও হয়েছেন ভারতের বেশ কিছু মানুষ। ভারতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭,৮৪৭ জন।

করোনা পরিস্থিতিতে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ দূত ড. ডেভিড ন্যাবারো সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন যে, পরিস্থিত যেদিকে যাচ্ছে তাতে ভারতে এই রোগটি আরও প্রবল মহামারী রূপে দেখা দেবে আগামী জুলাই মাসের শেষের দিকে।