সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:৫৮
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২১৪, নতুন শনাক্ত ৬৩৬

ডেক্সরিপোর্ট  বাংলাদেশে প্রানঘাতী মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১৪ জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ৮ জনের মধ্যে সবাই পুরুষ।

এর আগে দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে করোনা পরিস্থিতি নিয়ে পরিসংখ্যান তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬৩৬ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৭০ জন। এছাড়া এই সময়ে আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ৩১৩জন।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।