রবিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:৩১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

বরিশালে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

ডেক্সরিপোর্ট  বরিশাল নগরীতে গলায় ফাঁস দিয়ে এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তরুনীর নাম লাকি বেগম(১৮)। নিহত লাকি বেগম বটতলা চৌরাস্তার রহমত মঞ্জিলের শিল্পপতি নিজাম উদ্দিনের বাসার গৃহপরিচারিকা এবং ভোলা চরফ্যাশনের চরকচ্ছপিয়া এলাকার সিরাজ মোল্লার মেয়ে।

শনিবার (৯ মে) বেলা ১১ টায় গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে কোতয়ালী মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১ টায় গলায় ফাঁস দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এরপর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। দীর্ঘ কয়েক বছর যাবৎশিল্পপতি নিজাম উদ্দিনের বাসায় লাকি বেগম গৃহপরিচারিকার কাজ করতো। গৃহপরিচারিকা লাকি বেগম নিজাম উদ্দিনের বাসার বিপরীতে তার চাচীর বাসায় থাকতো আর চাচীর দোতলা বাড়িতেই এই রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন রয়েছে।

এ ব্যাপারে কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।