শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫০
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

দেশে করোনায় একদিনে ১৪ জনের মৃত্যু,আক্রান্ত ৮৮৭

ডেক্সরিপোর্ট  দেশে প্রানঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২২৮ জনে।

এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত ১৪ হাজার ৬৫৭ জন।একদিনে রোগী শনাক্তের হিসাবে এটাই সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা এটি।এছাড়া নতুন করে ২৩৬ জনসহ মোট ২ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১৪ জন। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন নারী।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগে সংগ্রহ করে রাখা কিছু নমুনা গতকাল পরীক্ষা করার ফলে ২৪ ঘণ্টায় সংগ্রহ করা নমুনার সংখ্যার চেয়ে পরীক্ষার সংখ্যা বেশি হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৬ জন। সরকারি হিসেব অনুযায়ী এখন পর্যন্ত সুস্থ হলেন মোট ২ হাজার ৬৫০ জন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।