শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৪৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইউরোপীয় ইউনিয়ন

অনলাইন ডেস্ক  ইসরাইল অবৈধভাবে পশ্চিম তীর সংযুক্তকরণ চালিয়ে গেলে ইউরোপীয় ইউনিয়ন ব্যবস্থা নেবে বলে মন্তব্য করেছেন ইইউর পররাষ্ট্রনীতির মুখপাত্র পিটার স্টানো।খবর- আনাদলু

সোমবার ইউরোপীয় কমিশনের প্রতিদিনের সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। পিটার স্টানো বলেন, সংযুক্তিকরণ আর্ন্তজাতিক আইন অনুসারে বৈধ নয়। যদি তারা সামনের দিকে আগায়, তাহলে ইউরোপীয় ইউনিয়ন সেই অনুযায়ী কাজ করবে।

এর আগে রোববার ফিলিস্তিনের সংবাদ সংস্থার (ডব্লিউএএফএ) প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে, যদি দেশটি পশ্চিম তীর সংযুক্তির পরিকল্পনার দিকে আগায়।

এদিকে ইসরাইলের হাওম সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেল নিষেধাজ্ঞার জন্য চাপ দিচ্ছেন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে পশ্চিম তীরের বিষয়ে আলোচনায় বসবেন বলে নিশ্চিত করেন স্টানো।

তিনি যোগ করেন, ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা নাকি দেশটির সঙ্গে অংশীদারিত্ব সংশোধন করা হবে তা জল্পনার বিষয়।

তিনি বলেন, ইতিমধ্যেই পশ্চিম তীর সংযু্ক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের মতামত প্রকাশ করা হয়েছে।