শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং, রাত ১১:২১
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

নারায়ণগঞ্জে সাধারণ ক্ষমায় মুক্তি পেল আরো ৭১ বন্দি

ডেক্সরিপোর্ট  নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে সাধারণ ক্ষমায় আরও ৭১ বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। সোমবার (১১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

এর আগে দুই দফায় ৫ জনকে মুক্তি দেয়া হয়েছিল বলে জানান জেল সুপার। তিনি জানান, মুক্তি পাওয়া বন্দিদের মধ্যে তিন মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত সাজাপ্রাপ্ত আসামি রয়েছে। তারা কেউই দাগী আসামি ছিলেন না।

সুভাষ কুমার ঘোষ আরও জানান, করোনা পরিস্থিতিতে সরকারের নেয়া সিদ্ধান্তে নারায়ণগঞ্জ কারাগারে ২ শ’ কয়েদির তালিকা কারা অধিদপ্তরে পাঠানো হয়। যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘুরে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ৭৬ জনকে মুক্তি দেয়া হয়েছে। সর্বশেষ গত শনিবার ৭১ জনকে মুক্তি দেয়া হয়। এর আগে প্রথমে ২ জন ও দ্বিতীয় ধাপে ৩ জনকে মুক্তি দেয়া হয়েছিল।

মুক্তি প্রসঙ্গে জেল সুপার জানান, এখন পর্যন্ত জেলা কারাগারে কোনো বন্দি কিংবা কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হননি। কারাগারে সব ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। নতুন কয়েদিদের জন্য আলাদা আবাসের ব্যবস্থাও রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা কারাগারে ৩ শ’ জন বন্দি ধারণ ক্ষমতার বিপরীতে প্রায় ১ হাজার ৭ শ’ বন্দি রয়েছেন। তাদের পর্যবেক্ষণে কারারক্ষী ও হাবিলদারসহ রয়েছেন ১ শ’ ৫০ জন। করোনা ঝুঁকি এড়াতে কয়েদি ও বিভিন্ন মামলার আসামিদের সঙ্গে তাদের আত্মীয়-স্বজনদের সাক্ষাত অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে কারাগারের ভেতরে ও বাইরে ১০টি টেলিফোনের ব্যবস্থা করা হয়েছে যাতে বন্দিরা তাদের পরিবারে স্বজনদের সাথে কথা বলতে পারেন।