রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৫৫
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

ঈদের আগে বন্ধ থাকবে যাত্রীবাহী লঞ্চ

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদের আগে কোনো যাত্রীবাহী লঞ্চ চলাচল করবেনা বলে জানিয়েছেন নৌ-পরিবহন সচিব মোহম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, সরকারি আদেশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সচিব জানান, লঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রী পরিবহন সম্ভব নয় তাই এমন সিদ্ধান্ত। এরআগে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঈদ পর্যন্ত সব আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

প্রতি বছর ঈদের সময় দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষ নদীপথে বিভিন্ন জেলায় যাত্রা করে থাকে। দেড় মাসেরও বেশি সময় ধরে আন্তঃজেলা লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।