বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ৩:১৯
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনায় ভারতে ২৪ ঘণ্টায় ১২২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  করোনা সংক্রমণের গতি রুখতে লাগাতার চেষ্টা করা হলেও কিছুতেই যেন বশে আনা যাচ্ছে না ওই ভয়ঙ্কর সংক্রামক রোগটিকে। গত ২৪ ঘণ্টায় করোনায় ১২২ জনের মৃত্যু হয়েছে এবং ৩,৫২৫ জন নতুন করে ওই মরণ রোগে আক্রান্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বুধবার সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্ত ৭৪,২৮১ জন। গত একদিনে পাল্লা দিয়ে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১২২ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৫২৫ জন।

খবরে বলা হয়, সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। মঙ্গলবার এক হাজারেরও বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। রাজ্যে মোট করোনা আক্রান্ত ২৪,৪২৭ জন। মহারাষ্ট্রের পরেই করোনা আক্রান্তের হিসাবে তালিকায় আছে গুজরাট, তামিলনাড়ু এবং দিল্লি।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশে সক্রিয় কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ৪৭,৪৮০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪,৩৮৬ জন। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি যে শহরটিতে কোভিড- ১৯ বাসা বেঁধেছে তা হল মুম্বাই। গোটা দেশের প্রায় ১৭ শতাংশ করোনা রোগী এখন বাণিজ্য নগরীতেই।

এর আগে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর কথা জানান। তবে করোনায় আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ২০ লাখ কোটি রুপির বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন।