বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৯:১৭
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

ব্রাজিলে একদিনে করোনায় মৃত্যুর রেকর্ড

অনলাইন ডেস্ক  ব্রাজিলে একদিনে কোভিড-১৯ ভাইরাসে রেকর্ড সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে এ মহামারি ভাইরাসে নতুন করে ৮৮১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানায়। করোনার প্রাদুর্ভাবের পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৪৬১ জনের। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৮ হাজার ২১৪। অ্যাক্টিভ কেস ৯৩ হাজার ১৫৬টি। তবে এখন পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আছে ৮ হাজার ৩১৮ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ৭২ হাজার ৫৯৭ জন।

প্রথমদিকে ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে ব্রাজিল লাতিন আমেরিকার অন্যান্য দেশকে ছাড়িয়ে গেছে। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ ১০ দেশের তালিকায় রয়েছে দেশটি। কোভিড-১৯ ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ফ্রান্স ও স্পেনের পর ষষ্ঠ সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল।

ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের সংক্রমণ রোগ বিভাগের প্রধান মার্কোস স্পিনাল বলেন, গত কয়েকদিন ধরে ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে নিশ্চিতভাবে তা উদ্বেগজনক।

বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে করোনাভাইরাসে প্রকৃত আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, দেশটিতে প্রয়োজনের তুলনায় অনেক কম পরীক্ষা করা হচ্ছে।

গত সপ্তাহে প্রকাশিত এক জরিপে বলা হয়, ব্রাজিলে সরকারিভাবে ঘোষিত সংখ্যার চেয়ে দেশটিতে করোনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা ১৫ গুণ বেশি হতে পারে।