মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১০:১৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আজীবন ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা পাবেন টুইটার কর্মীরা

অনলাইন ডেস্ক  করোনাভাইরাসের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গেই বিশ্বের বেশিরভাগ প্রতিষ্ঠান কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ সুবিধা দিয়েছে। বাসা থেকে কাজ করার সুবিধা এখনও পাচ্ছেন অনেকে। তবে করোনায় সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক হলেও টুইটারের কর্মীরা ঘরে বসেই কাজ করতে পারবেন।

মঙ্গলবার (১২ মে) টুইটার টুইট এবং ইমেইলের মাধ্যমে তাদের কর্মীদের এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

বাড়ি থেকে কাজ করার ঘোষণায় টুইটার জানিয়েছে গত কয়েকমাসে এটা প্রমাণিত হয়েছে যে, আমরা বাড়ি থেকে কাজ করতে পারছি। সুতরাং আমাদের কর্মীরা যদি বাড়ি থেকে কাজ করার মতো দায়িত্ব ও পরিস্থিতিতে থাকে এবং তারা যদি বাড়িতে বসেই আজীবন কাজ করতে চায়, আমরা সেই ব্যবস্থা করবো। যেসব কর্মীরা অফিসে আসতে আগ্রহী, টুইটার তাদের সেই ইচ্ছাকেও স্বাগত জানাবে। তবে সেক্ষেত্রে কিছু অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুইটারের চিফ এক্সিকিউটিভ অফিসার জ্যাক ডরসি জানিয়েছেন, লকডাউন উঠে গেলেও টুইটারের কর্মীদের হয়তো আর কখনোই অফিসে যেয়ে কাজ করতে হবে না। বাড়ি থেকে সবসময়ের জন্য কাজ করার অনুমতি দেয়া হবে।

বিশ্বজুড়ে সানফ্রানসিসকো ভিত্তিক এই কোম্পানির চার হাজারের বেশি কর্মী রয়েছে। দিল্লী, লন্ডন ও সিঙ্গাপুরসহ বিশ্বব্যাপী টুইটারের মোট ৩৫টি অফিস আছে।