শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:০৩
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

অ্যামাজন বন থেকে আসতে পারে পরবর্তী মহামারি !

অনলাইন ডেস্ক  বিশ্বের পরবর্তী মহামারি ভাইরাস অ্যামাজন বন থেকে আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ব্রাজিলের পরিবেশবিদ ডেভিড লাপোলা। ডেভিড লাপোলা মনে করেন প্রাণীর আবাসস্থলে মানুষের আক্রমনের কারণেই করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছে। আর অ্যামাজনে যেভাবে বন উজার করা হচ্ছে এতে অচিরেই আরেকটি মহামারি দেখা দিতে পারে বলে জানান ডেভিড লাপোলা।

গবেষকরা বলছেন, বন্য অঞ্চলে নগরায়ন করলে প্রাণী থেকে বিভিন্ন রোগ মানুষের মধ্যে ছড়াতে পারে। বিজ্ঞানীরা মনে করেন, বাদুড়ের মধ্যেই নতুন করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছিল। যা অন্য কোন প্রাণীর মাধ্যমে মানুষের দেহে পৌঁছেছে।

পরবর্তী মহামারি ভাইরাসের বিষয়ে পরিবেশবিড ডেভিড লাপোলা বলেন, অ্যামাজন অনেক বিশাল ভাইরাসের ঘাঁটি। আপনি যখন পরিবেশগত বৈষম্য তৈরি করবেন তখনই একটি ভাইরাস সামনে চলে আসতে পারে। আমাদের উচিৎ হবে আমাদের ভাগ্যকে পরীক্ষা না করা।

জানা গেছে, গত বছর অ্যামাজনের ব্রাজিলিয়ান অংশে বন উজার করার হার বেড়েছে ৮৫ শতাংশ। ব্রাজিলিয়ান অ্যামাজনের ওই অংশে গত বছর প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার বন উজার করা হয়েছে। যা আকারে প্রায় লেবাননের সমান।

ব্রাজিল ন্যাশনাল স্পেস রিসার্চ ইন্সটিটিউটের দেয়া তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অ্যামাজনের ব্রাজিলিয়ান অংশের ১ হাজার ২০২ বর্গ কিলোমিটার এলাকায় বন উজার করা হয়েছে। এএফপি।