শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০৯
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

করোনা জয় করে বাসায় ফিরলেন অধ্যাপক মুনতাসীর মামুন

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর প্রতিষ্ঠাতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন করােনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। ১৬ দিন করােনার সাথে যুদ্ধ করে সোমবার (১৮ মে) তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বলে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে ইতিহাস সম্মিলনীর পক্ষ থেকে অধ্যাপক মামুনের সুস্থ হয়ে বাসায় ফেরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। মুগদা জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতাল কতৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

করোনা আক্রান্ত হয়ে গত ৩ মে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন অধ্যাপক মামুন। পরের দিন প্রধানমন্ত্রীর নির্দেশে অধ্যাপক মামুনের চিকিৎসার জন্য ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। ৭ মে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালের এইচডিইউতে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। পরে আরও দুইবার কোভিড টেস্ট করা হয়। দুইবারই নেগেটিভ ফল আসে। এরপর সিএমএইচ কর্তৃপক্ষ আজ তাকে করোনা-মুক্ত ঘোষণা করে।

এর আগে তার মা জাহানারা খানও ৮৬ বছর বয়সে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।