শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:০২
শিরোনাম :
আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী

অর্থনৈতিক মন্দার মুখে জাপান

অনলাইন ডেস্ক  প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। ২০০৩ সালে পৃথিবীতে আতঙ্ক তৈরি করেছিল সার্স। চীন থেকে উদ্ভূত হয়েছিল সার্স। তখনই বৈশ্বিক অর্থনীতির অন্তত ৪ হাজার ৫০০ কোটি ডলার ক্ষতি হয় বলে অর্থনীতিবিদরা জানিয়েছিলেন। সুতরাং সার্সের তুলনায় বিশ্ব অর্থনীতিতে করোনা ভাইরাসের প্রভাব হবে আরো বিধ্বংসী। ইতোমধ্যে অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে জাপান।

বিবিসি জানিয়েছে, ২০১৫ সালের পর জাপান এই প্রথম মন্দার মুখে পড়তে যাচ্ছে।দেশটির জিডিপি সংকুচিত হয়েছে ৩.৪ শতাংশ।

করোনাভাইরাসের এই সংক্রমণ জাপানের ব্যবসা ও ভোক্তাদের মধ্যে ভয়াবহ প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যৎ এখন পর্যন্ত খুব ইতিবাচক দেখাচ্ছে না।
করোনাভাইরাস রোধে আগামী ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ রাখার ঘোষণা দিয়েছে জাপান সরকার।

কোভিড ১৯-এ এখন পর্যন্ত জাপানে ১৭ হাজারের মতো মানুষ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭০০-এর ওপরে মানুষ। জাপানে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা অন্য দেশগুলোর তুলনায় বেশি হওয়ায় করোনাভাইরাস ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। দেশটির জনসংখ্যার ২৬ দশমিক ৭ শতাংশেরই বয়স ৬৫ বছরের বেশি।

ইতিমধ্যে দেশের বাইরে ভ্যাকসিন পরীক্ষা শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সিনজো অ্যাবে বলেন, আমি আশা করছি বিশ্বে অভিজ্ঞদের মাধ্যমে টিকা দ্রুতই পাওয়া সম্ভব হবে।

তিনি উল্লেখ করেন, চলতি মাসের শেষের দিকে করোনার চিকিৎসার জন্য সরকার এন্টি-ফ্লু ড্রাগ অ্যাভিগান অনুমোদন দেবে।