শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ ইং, সকাল ১১:১৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের চাপ

ডেক্সরিপোর্ট  মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী ঘরমুখো যাত্রীদের ভিড় অব্যাহত আছে। ফেরিতে পার হওয়া যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়েছে। সবচেয়ে বেশী বৃদ্ধি পেয়েছে ছোট গাড়ির সংখ্যা।

আজও করোনা সংক্রমণ ঝুঁকি নিয়েই ফেরিতে গাদাগাদি করে পদ্মাপাড়ি দিচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে ছোট ছোট যানে করে যাত্রীরা ভেঙে ভেঙে আসছে। পুলিশের ব্যারিকেট থাকায় দূরেই যাত্রীদের নামিয়ে দেয়া হচ্ছে। দীর্ঘপথ পায়ে হেটে যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে ফেরি পার হচ্ছে।

সোমবার ভোর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিগুলোতে এ দৃশ্য দেখা যায়। এই নৌরুটে বর্তমানে ৪টি রো-রোসহ ১৪টি ফেরি চলাচল করছে। তারপরও ঘাট সামাল দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা।

শিমুলিয়া ঘাটের মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন জানান, ঘাটে যানবাহনের পাশাপশি যাত্রীদের চাপ অত্যাধিক। গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে যাত্রীরা পায়ে হেঁটে, মোটরসাইকেল, অটোরিক্সা করে ঘাট এলাকায় আসছে। এমনকি রাতে যাত্রীরা ট্রাকে করে ঘাট এলাকায় এসে অবস্থান করছেন যাতে সকাল সকাল পদ্মা পাড়ি দিতে পারেন।

তিনি আরো জানান, করোনা পরিস্থিতি উপেক্ষা করে কয়েকদিন আগে যেমন কর্মস্থানে যাওয়ার জন্য দক্ষিনাঞ্চলে যাত্রীদের চাপ ছিলো ঘাটে। তেমন আজও সকল বাঁধা উপেক্ষা করে বাড়ি ফিরছে মানুষ।

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের ম্যানেজার ম্যারিনা আহামদ আলী জানান, কর্তৃপক্ষ পক্ষ ৪ টি ফেরি চলাচলের নির্দেশ প্রদান করায় ওইসব ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।