বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:২৮
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

ঝালকাঠী ও বরগুনা সহ দেশের ১৯ জেলায় নিয়োগ দেওয়া হয়েছে নতুন জেলা প্রশাসক

ডেক্সরিপোর্ট:দেশের ১৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩ জন উপসচিব নতুন করে ডিসি হয়েছেন। বাকি ছয়টি জেলায় বিদ্যমান ডিসিদের মধ্যে থেকেই বদলির মাধ্যমে এই পরিবর্তন করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

জেলাগুলো হলো- গাজীপুর, ফরিদপুর, পাবনা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজশাহী, বাগেরহাট, যশোর, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ঝালকাঠি, নওগাঁ, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও বরগুনা।

নিয়োগপ্রাপ্ত ডিসিদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এস এম তরিকুল ইসলামকে গাজীপুর জেলায়, প্রধানমন্ত্রী কার্যালয়ের আরেক পরিচালক অতুল সরকারকে ফরিদপুর জেলায়, বরগুনার জেলা প্রশাসক কবির মাহমুদকে পাবনা জেলায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব বেগম শাহিদা সুলতানাকে গোপালগঞ্জ জেলায়, নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমানকে ময়মনসিংহ জেলায়, পাবনার জেলা প্রশাসক মো. জসীম উদ্দিনকে নারায়ণগঞ্জ জেলায়,

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের পিএস মনিরুজ্জামান তালুকদারকে মুন্সিগঞ্জ জেলায়, ঝালকাঠির জেলা প্রশাসক হামিদুল হককে রাজশাহী জেলায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব মামুনুর রশিদকে বাগেরহাট জেলায়, লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফকে যশোর জেলায়, নীলফামারীর জেলা প্রশাসক বেগম রাজিয়া শিরিনকে মৌলভীবাজার জেলায়, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ড. ফারুক আহমেদকে সিরাজগঞ্জ জেলায়,

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দিলশাদ বেগমকে রাজবাড়ী জেলায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক উপসচিব মো. জোহর আলীকে ঝালকাঠি জেলায়, দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এনামুর রহমানের একান্ত সচিব হারুন- অর- রশিদকে নওগাঁ জেলায়, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু জাফরকে লালমনিরহাট জেলায়, ভূমিমন্ত্রীর একান্ত সচিব মো. হাফিজুর রহমান চৌধুরীকে নীলফামারী জেলায়,

সমাজকল্যাণমন্ত্রীর একান্ত সচিব আসিফ আহসানকে রংপুর জেলায়, তথ্য ও যোগাযোগ অধিদফতরের উপপরিচালক মোস্তাইন বিল্লাহকে বরগুনা জেলায় প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।