বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ ইং, দুপুর ২:০৩
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মহাকাশে রহস্যময় মিশনে মার্কিন সামরিক বিমান

অনলাইন ডেস্ক  মহাকাশে রহস্যময় মিশনে গোপন একটি সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী। রোববার দেশটির মহাকাশ কেন্দ্র কেপ ক্যানাভেরল থেকে ওই রকেট ছাড়া হয়।

বিবিসি জানিয়েছে, অ্যাটলাস ভি নামে রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করেছে মার্কিন বিমানবাহিনী। ওই রকেটে করে এক গোপন মিশনে এক্স-৩৭-বি নামে একটি মহাকাশযান পাঠানো হয়।

শনিবারই এটি উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে সেটি একদিন পিছিয়ে রোববার উৎক্ষেপণ করা হয়।

মহাকাশযানটি অরবিটাল টেস্ট ভেহিক্যাল নামেও পরিচিত, যেটি কক্ষপথে একটি উপগ্রহ ছাড়বে। এ ছাড়া বিচ্ছুরণ-শক্তি সংক্রান্ত প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাবে।

এটি মহাকাশে ওই বিমানের ষষ্ঠ মিশন বলে জানা গেছে।

বিবিসি জানিয়েছে, এক্স-৩৭-বি মার্কিন গোয়েন্দা বিভাগের একটি গোপন কর্মসূচি। পেন্টাগন এই মহাকাশযানের মিশন এবং যানটির সক্ষমতা অর্থাৎ এটি কী করতে পারে, সে সম্পর্কে খুবই কম তথ্য প্রকাশ করেছে।

নতুন শুরু হওয়া মিশনটি কতদিন ধরে চলবে বা কী এর উদ্দেশ্য সেটিও গোপন রাখা হয়েছে।