বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:৩০
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

এসএসসির ফল ঘোষণা ঈদের আগে হচ্ছে না

ডেক্সরিপোর্ট  ঈদের আগেই এসএসসির ফল দেয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করলেও তা আর হচ্ছে না।করোনাকালে সবকিছু থমকে গেছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন সেপ্টেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান না খোলার জন্য।

এমন পরিস্থিতিতে আটকে গেছে এবারের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ। মঙ্গলবার শিক্ষাবোর্ড থেকে জানানো হয়েছে সব প্রস্তুতি থাকলেও ঈদের আগে আর দেয়া হচ্ছেনা এসএসসির ফলাফল।

এবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশে প্রতিবারের মতো থাকবে না তেমন আনুষ্ঠানিকতা। করোনার জন্য মোবাইলের এসএমএস বা অনলাইনের মাধ্যমে খুব সহজে পাওয়া যাবে ফলাফল। সোমবার থেকে প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। যারা এই প্রাক নিবন্ধন করবে, তারা প্রথম দিকে ফল পাবে। তবে আগের মতো নির্ধারিত পদ্ধতিতেও খুদে বার্তায় ফল জানা যাবে।

নতুন ব্যবস্থায় প্রাক নিবন্ধন করা থাকলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর মোবাইলে ফল জানিয়ে দেওয়া হবে। প্রাক নিবন্ধনের জন্য যেকোনো মোবাইল অপারেটরের নম্বর থেকে SSC Board Name (প্রথম তিন অক্ষর) Roll Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেওয়া হবে।

গত ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তাতে মোট পরীক্ষার্থী ছিল প্রায় সাড়ে ২০ লাখ।