বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, বিকাল ৩:১৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

ডেক্সরিপোর্ট  পাটুরিয়া অভিমুখে যাত্রীদের চাপ বাড়ায় করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে আবারো ফেরি চলাচল বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটি‌সি) কর্তৃপক্ষ। মানিকগঞ্জ জেলা প্রশাসনের অনুরোধে মঙ্গলবার সকাল ৭টা থেকে ফেরী চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘গতকাল সোমবার আট ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যা থেকে চালু হলেও আজ সকাল ৭টা থেকে তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণের পর উভয় ঘাটে থাকা ফেরিগুলোকে মাঝ নদীতে রাখা হয়েছে।

শুধুমাত্র অতি জরুরি পরিষেবা, যেমন লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স, খাদ্যসামগ্রীবাহী যানবাহন এবং জরুরি ওষুধ বহনকারী যানবাহন চলাচলের জন্য দুটি ফেরিকে ঘাট এলাকায় রাখা হয়েছে।

এদিকে পাটুরিয়া ঘাট এলাকায় অল্প সংখ্যক ব্যা‌ক্তিগত গাড়ি দেখা গেলেও প্রচুর যাত্রী সমাগম লক্ষ্য করা গেছে।