বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৫৫
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

ডেক্সরিপোর্ট  গার্মেন্টসসহ অন্যান্য শিল্পের শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস ঈদের আগে অতিদ্রুত পরিশোধের জন্য কারখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

মঙ্গলবার রাজধানীর মিরপুর-১০ নম্বরে অবস্থিত আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় গরিব অসহায়দের মাঝে ঈদের উপহারসামগ্রী বিতরণকালে একথা বলেন তিনি।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির মধ্যে যেসব প্রতিষ্ঠান চালু আছে সেগুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১ দফা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনাসমূহ পরিপূর্ণভাবে অনুসরণ করে কাজ করতে হবে। প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলে ও শারীরিক দূরত্ব বজায় রেখে উৎপাদন অব্যাহত রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, করোনা সংকটে গরিব জনগণের কষ্ট লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ৫০ লাখ দরিদ্র জনগোষ্ঠীর কাছে নগদ ক্যাশ সহায়তা ও দেশের সর্বত্র মানবিক খাদ্য সহায়তা কার্যক্রমের মতো বিশাল কর্মসূচি পরিচালনা করে এ ক্রান্তিলগ্নে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে।

তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনাসমূহ অনুসরণ করে ঈদুল ফিতরের নামাজের জামায়াত আদায় করার আহ্বান জানিয়ে বলেন, ঈদের নামাজের জামায়াত খোলা ময়দানে নয়, নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিষ্কার করতে হবে। জামাতে আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরিধান করে মসজিদে আসতে হবে।

শিল্প প্রতিমন্ত্রী আজ তার ব্যক্তিগত পক্ষ হতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪ ও ৯৪ নং ওয়ার্ডের গরীব ও অসহায় দুই হাজার পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে চাল, ডাল, আটা, আলু, সেমাই, চিনি, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।