বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, ভোর ৫:৩৬
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

করোনা যুদ্ধে জয়ী হলেন আরও ১৪৫ পুলিশ সদস্য

ডেক্সরিপোর্ট  করোনাভাইরাসে আক্রান্ত পুলিশের আরও ১৪৫ জন সদস্য নতুন করে সুস্থ হয়েছেন। মঙ্গলবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে তাদেরকে ছাড়পত্র দেওয়া হয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ সুস্থ হওয়া পুলিশ সদস্যদের ফুল দিয়ে বিদায় জানান।

এ নিয়ে পুলিশের মোট সুস্থ সদস্যের সংখ্যা দাঁড়ালো ৪৩০ জনে। সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জানান, কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তারা বিভিন্ন সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন ছিলেন। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চিকিৎসা প্রটোকল অনুযায়ী পরীক্ষায় পরপর দু’বার রিপোর্ট নেগেটিভ আসলে চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেন।

এদিকে আইজিপি ড. বেনজীর আহমেদ করোনাক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন। আইজিপির নির্দেশনা অনুযায়ী করোনাক্রান্ত পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে ‘বিশেষ টিম’। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং বিভাগীয় শহরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, সবশেষ তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ১২১ জনে। আর মৃত্যু হয়েছে ৩৭০ জনের।