বুধবার, ৩০শে জুন, ২০২৬ ইং, রাত ১:৪৪
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

সাগরে ৪-৫শ কি.মি. জুড়ে অবস্থান করছে আম্পান, আঘাত হানবে বিকেলে

ডেক্সরিপোর্ট  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় আম্পান। বাংলাদেশ উপকূল থেকে আর মাত্র ৩৯০ কি.মি দূরে রয়েছে ঝড়টি। বঙ্গোপসাগরের ৪শ থেকে ৫শ কিলোমিটার এলাকাজুড়ে অবস্থানরত ঘূর্ণিঝড়টি আজ বিকেলে উপকূলে পৌঁছাবে।

বুধবার (২০ মে) আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ এ কথা জানান।

তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্পান এখন সমুদ্রে ৪শ থেকে ৫শ কিলোমিটার জুড়ে অবস্থান করছে। বিকেলে দেশের উপকূলে পৌঁছাবে। ঘূর্ণিঝড়টি উপকূল পেরিয়ে আবার স্থলভাগ দিয়ে আসতে পারে। এর প্রভাব থাকবে ২২-২৩ তারিখ পর্যন্ত।

তিনি আরো বলেন, সুপার সাইক্লোন আম্পান পুরোপুরি আইলার কপি। তাই এর শক্তি নিয়ে সন্দেহ না রেখে এখনই উপকূলবাসীর আশ্রয়কেন্দ্রে যাওয়া উচিত। রোদ দেখে বিপদ কম মনে করার সুযোগ নেই, ঝড়টি সব মেঘ নিজের কাছে টেনে নেয়ায় এমনটা হচ্ছে।

ঘূর্ণিঝড় আম্পানের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোও এই ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।