শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৫৩
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

কুমিল্লায় স্ত্রীর প্রেমিকের শরীরে আগুন ধরিয়ে দিলেন স্বামী

ডেক্সরিপোর্ট: কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার গ্রামের মোসলেম উদ্দিন (৫৫) নামে এক ট্রাকচালক স্ত্রীর সঙ্গে পরকীয়া করার অপরাধে স্ত্রীর প্রেমিক জহিরুল ইসলাম জহির (৩৫) নামে আরেক ট্রাকচালকের শরীরে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন।

 

 ঘটনার পর স্থানীয়রা মোসলেম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। এ ঘটনায় দায়ের করা মামলায় মোসলেম উদ্দিনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ নিয়ে ওই এলাকায় তোলপাড় চলছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রোশন আলীর ছেলে জহিরুল ইসলাম জহির ছোটবেলা থেকে নিমসার গ্রামে মামার বাড়িতে বসবাস করে আসছেন। বর্তমানে ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। বেশ কিছুদিন ধরে জহির জেলার আদর্শ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের অপর ট্রাকচালক মোসলেম উদ্দিনের বাড়িতে যাওয়া-আসা শুরু করেন। এরই মধ্যে মোসলেম উদ্দিনের স্ত্রীর সঙ্গে জহিরের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি মোসলেমের সন্দেহ হয় এবং এতে জহির ও মোসলেমের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

 

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোসলেম উদ্দিন কৌশলে জহিরকে ডেকে নিমসার এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের পাশের একটি হোটেলের ছাদে নিয়ে যান। সেখানে উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মোসলেম উদ্দিন ক্ষিপ্ত হয়ে জহিরের শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। এ সময় জহির চিৎকার করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে উপস্থিত লোকজন পানি দিয়ে আগুন নেভায়। ততক্ষণে জহিরের শরীরের বেশ কিছু অংশ আগুনে দগ্ধ হয়ে যায়।

 

এদিকে, ঘটনার পর মোসলেম উদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে বুড়িচং থানার অধীন দেবপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। জহিরের ভাই মো. কালা বলেন, আগুনে দগ্ধ জহিরকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়। রাতে জহিরের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

বুড়িচং থানা পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস  ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, আগুনে জহিরের শরীর ঝলসে গেছে। তিনি চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জহিরের ভাই মো. কালা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেফতারকৃত আসামি মোসলেমকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।