মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ১০:৫৮
শিরোনাম :
নিউনেস ল্যাবরেটরি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু বিএম কলেজের বাস ও হোস্টেল সংকট সমাধানে সহযোগিতার আশ্বাস দিলেন স্পিকার লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে গুরুতর সংকট মোকাবিলা করছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী

করোনার চিকিৎসায় হাসপাতালে বিনামূল্যে ‘রেমডেসিভির’ দেবে বেক্সিমকো

ডেক্সরিপোর্ট  মহামারি করোনাভাইরাসের চিকিৎসার জন্য দেশের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে নিজেদের উৎপাদিত “রেমডিসিভির” সরবরাহ করবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিকভাবে এক হাজার রেমডেসিভির ইনজেকশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের হাতে তুলে দেন।

সরকারি হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় এ ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হবে। তবে এটি খুচরা বাজারে পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে নাজমুল হাসান পাপন বলেন, “যুক্তরাষ্ট্রে সংকটাপন্ন অবস্থায় রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। অন্যান্য ওষুধের চেয়ে এই ওষুধের দাম কিছুটা বেশি। একজন রোগীর ৬ থেকে ১১টি ইনজেকশন প্রয়োজন হয়। একটি ইনজেকশনের দাম যদি সাড়ে ৫ থেকে ৬ হাজার টাকা হয়, তাহলে প্রায় ৬০ হাজার টাকা প্রয়োজন হবে একজন রোগীর।”

বেক্সিমকো’র ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, “যেহেতু বাংলাদেশ সরকারি হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে, তাই বেক্সিমকো থেকে আমরাও সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে সরকারি হাসপাতালে যত রোগী আছে, তাদের যদি রেমডেসিভির প্রয়োজন হয়, তাহলে বিনামূল্যে দেওয়া হবে। আমরা সরকারের কাছ থেকে এ জন্য কোনো টাকা নেবো না। আমাদের যদি বলা হয় কোনও রোগীর এ ওষুধ প্রয়োজন, তাহলে আমরা সেখানে পৌঁছে দেবো।”

প্রসঙ্গত, রেমডেসিভির উৎপাদনের জন্য ৮টি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে সরকার। ইতোমধ্যে উৎপাদন শুরু করেছে ৫টি প্রতিষ্ঠান।

এর আগে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসার জন্য রেমডেসিভির ইনজেকশন ব্যবহারের অনুমতি দেয় স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিডিএ)। তবে, দেশে প্রথম রেমডেসিভির উৎপাদন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।