বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১২:১৭
শিরোনাম :
বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন বরিশাল ভাটারখাল বিদ্যালয়ের কমিটি গঠন,সভাপতি:ফয়সাল,শিক্ষানুরাগী:মামুন-অর-রশিদ বিএম কলেজে সবুজ বাংলাদেশ এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ডেঙ্গু প্রতিরোধে বিএম কলেজে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রুপাতলীতে বদরপুরের ঐতিহ্যবাহী মিজান সুইট মিটের উদ্বোধন দুর্যোগ সহনশীল দেশ গড়ে তুলতে পারিবারিক সচেতনতার বিকল্প নেই:রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতা রয়েছে, অভিযোগ পশ্চিমবঙ্গের মন্ত্রীর

ভারতে একদিনে রেকর্ড ৬৬৫৪ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক  ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হারে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড! দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৬ হাজার ৬৫৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে।

শনিবার (২৩ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ হাজার ৬৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যা একদিনে সর্বোচ্চ। এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজার ১০১। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩৭ জন। করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৭২০ জন। আর সুস্থ হয়েছেন ৫১ হাজার ৭৮৪ জন।

তথ্য অনুযায়ী, গোটা দেশের মোট আক্রান্তের ৮০ শতাংশই ৫ টি রাজ্যের। এগুলো হল, মহারাষ্ট্র, তামিলনাডু, গুজরাট, দিল্লি ও রাজস্থান ।

দেশটিতে গত চারদিনে দেশটিতে ২৫ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। লকডাউনের চতুর্থ পর্ব শুরু হওয়ার পর দেশটির বেশকিছু জায়গায় চলাচলে শিথিলতা আনায় করোনা আক্রান্ত বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।