শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং, সকাল ১১:০২
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

সৌদি আরবে তৃতীয় দফায় ২৪ ঘণ্টার লকডাউন

অনলাইন ডেস্ক  মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে সৌদি আরবজুড়ে তৃতীয় দফায় চলছে ২৪ ঘণ্টার লকডাউন। এমন ভিন্ন এক পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে দেশটি। করোনা মহামারির কারণে দেশটিতে এ বছর ঈদের নামাজের আয়োজন করা হচ্ছে না।

সৌদি আরবে গেল দু’মাস সব মসজিদ সাধারণ মুসল্লিদের জন্য বন্ধ। মসজিদগুলোতে শুধু প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেয়া হচ্ছে। এ কারণে এবারই প্রথম রমজান মাসে মসজিদে তারাবির নামাজ পড়া থেকে বঞ্চিত দেশটির ধর্মপ্রাণ মুসলমানরা।

কয়েক লাখ মুসল্লির উপস্থিতিতে সৌদি আরবে সবচেয়ে বড় ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হতো মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে। কিন্তু করোনা মহামারির কারণে এ বছর সেখানে নামাজের আয়োজন করা হচ্ছে না।

এমন অবস্থার মধ্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন সৌদি আরবের স্থানীয়সহ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

তারা বলছেন, অসহায় প্রবাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করছে সৌদি আরবের বেশ কয়েকটি সামাজিক ও রাজনৈতিক সংগঠন।