নিজস্ব প্রতিবেদক বরিশালে কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে বরিশালের কৃতি সন্তানদের ( বিসিএস কর্মকর্তা) দ্বারা গঠিত সংগঠন বোয়াব।
শুক্রবার (২২ মে) করোনা মহামারী ও আসন্ন ঈদ উপলক্ষে বরিশাল নগরীর ১০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,বোয়াব সভাপতি ও জেড এস (ডিএস) মোঃ আহসান হাবিব,বোয়াব সাধারন সম্পাদক ও পুলিশ সুপার (বরিশাল রেঞ্জ ডিআইজি অফিস) ফয়েজ আহমেদ, বোয়াবের সিনিয়র সহ সভাপতি শহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।

এ সময় বোয়াব সাধারন সম্পাদক ও পুলিশ সুপার (বরিশাল রেঞ্জ ডিআইজি অফিস)মোঃ ফয়েজ আহমেদ বলেন,বোয়াবের সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের কারনে এই ত্রান কার্যক্রম সম্ভব হয়েছে।বোয়াব গঠনের একটি উল্লেখযোগ্য লক্ষ্য ছিল বরিশাল বিভাগের অসহায় দরিদ্র মানুষের জন্য বরিশালের কৃতি সন্তানদের (বিসিএস কর্মকর্তা) দ্বারা কিছু একটা করা| একটু দেরীতে হলেও দুই বছরের মাথায় বোয়াব সেটা করতে পেরেছে বলে আমরা গর্বিত|