শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ১:২৬
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ঈদকে সামনে রেখে আরেক দফা বাড়লো ব্রয়লার মুরগির দাম

ডেক্সরিপোর্ট  ঈদকে সামনে রেখে কয়েকদিন ধরেই কয়েক দফায় বেড়েছে ব্রয়লার মুরগির দাম। ঈদের আগের দিন আজ আরও এক দফা বেড়েছে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে পোল্ট্রি মুরগির কেজি ২০০ টাকা ছুঁয়েছে। অথচ রোজার আগে পোল্ট্রি মুরগির কেজি ১১০ টাকায় নেমেছিল।

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, ব্রয়লার মুরগীর দাম বাড়লেও লাল লেয়ার ও পাকিস্তানি কক মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। লাল লেয়ার মুরগির কেজি আগের মতো ২১০ থেকে ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর পাকিস্তানি কক মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা।

খিলগাঁওয়ে পোল্ট্রি মুরগি বিক্রেতা মিঠু বলেন, গতকাল ১৮০ টাকা কেজি মুরগি বিক্রি করেছি। আজ পাইকারি বাজারে গিয়ে দেখি মুরগির দাম কেজিতে ২০ টাকা বেড়ে গেছে। বাড়তি দামে কেনার কারণে দাম বাড়াতে বাধ্য হয়েছি।

মালিবাগ হাজিপাড়ায় ১৯০ টাকা কেজি পোল্ট্রি মুরগি বিক্রি করা বাবু বলেন, আগে যে মুরগি এনেছিলাম তার সবই কাল বিক্রি হয়ে গেছে। কাল ঈদ হওয়ার কারণে আজ অল্প কিছু মুরগি এনেছি। কিন্তু বিক্রি তেমন একটা হচ্ছে না। মনে হচ্ছে কিছু মুরগি থেকে যাবে। আবার ভাগ্য ভালো হলে বিকেলের মধ্যে বিক্রি হয়ে যেতে পারে।

পোল্ট্রি ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে চাহিদা বেশি থাকায় ও সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে। করোনার কারণে অনেক খামারের মালিক নতুন উৎপাদনে যাননি, ফলে খামারে মুরগির পরিমাণ কমে গেছে। এমনকি অনেক খামার বন্ধও হয়ে গেছে। এ কারণে পোল্ট্রি মুরগির দাম বেড়ে গেছে।

তারা জানান, সীমিত আকারে উৎপাদনে যেয়ে বাজার ধরে রাখছেন খামার মালিকরা। এ কারণে ঈদের পর চাহিদা কমলেও দাম না কমার শঙ্কাও করেন তারা।