শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, বিকাল ৩:১৩
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

ক্লিনিকের দ্বিতীয় তলা থেকে পরে শিশুর মৃত্যু

গৌরনদী প্রতিনিধি  নিরাপত্তা বেষ্টনী বা গ্রিল না থাকায় বরিশালের গৌরনদী পৌর সদরের মৌরী ক্লিনিকের দ্বিতীয় তলার বেলকনি থেকে নিচে পরে অলি নামের তিন বছরের এক শিশু মারা গেছে।

নিহত শিশু উজিরপুর উপজেলার মালিকান্দা চৌধুরীরহাট গ্রামের রিয়াজ হোসেনের পুত্র। রবিবার রাতে বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার বলেন, শিশুটির খালা শারীরিক অসুস্থতা নিয়ে ওই ক্লিনিকে ভর্তি রয়েছেন। মায়ের সাথে ওই ক্লিনিকে আসা শিশু অলি রবিবার সন্ধ্যায় সবার অজান্তে ক্লিনিকের দ্বিতীয় তলার বেলকনিতে খেলার ছলে নিচে পরে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।