শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, রাত ৮:০৪
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে রিট

ডেক্সরিপোর্ট  গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার (১ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী হুমায়ন কবির পল্লব রিটটি দায়ের করেন। রিটের বিবাদীরা হলেন- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব (সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা।

আইনজীবী হুমায়ন কবির পল্লব সাংবাদিকদের জানান, বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চে রিটটি শুনানি হবে। রিটে করোনার এই ক্রান্তিকালে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির করে জারি করা প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করা হয়েছে।

তিনি আরও বলেন, গণপরিবহনে দেশের সাধারণ মানুষেরা যাতায়াত করে। যাদের প্রাইভেট গাড়ি নেই। নিম্ন ও মধ্যবিত্তের মানুষেরা গণপরিবহনে যাতায়াত করে। দেশের এই পরিস্থিতিতে কোন যুক্তিতে ৬০ শতাংশ বাড়ানো হলো সেটি চ্যালেঞ্জ করে রিট করেছি।

এদিকে প্রজ্ঞাপনটি স্থগিত চেয়ে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী মনিরুজ্জামান লিংকন।

প্রসঙ্গত, রবিবার গণপরিবহনের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব করলেও তা কমিয়ে ৬০ শতাংশ করে মন্ত্রণালয়।