শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, রাত ৯:১৩
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু

ডেক্সরিপোর্ট  দীর্ঘ ২ মাস ৭ দিন করোনাভাইরাসের ঝুঁকির কারণে বন্ধ থাকার পর বিমান চলাচল শুরুতে কর্মব্যস্ত হয়ে উঠেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। রাজধানী ঢাকা থেকে তিনটি অভ্যন্তরীণ রুটে প্রতিদিন ২৪টি ফ্লাইট ছেড়ে যাবে ও ফিরে আসবে।

আজ সোমবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটসমূহ ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম ও সৈয়দপুরে ছেড়ে গেছে।

এদিকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার সকালে বিমানবন্দর পরিদর্শনে যান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। তিনি জানান, আজ অভ্যন্তরীণ রুটে মোট ২৪টি ফ্লাইট ছিলো। যার মধ্যে ইউএসবাংলা এয়ারলাইন্সের ১০টি, বাংলাদেশ বিমানের ৬টি ও নভোএয়ারের ৮টি। কিন্তু বাংলাদেশ বিমান যাত্রী না পাওয়ায় ইতোমধ্যে ৪টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে প্রথম ফ্লাইট যায় চট্টগ্রামের উদ্দেশ্যে সকাল ৭টা ৫০ মিনিটে ২৮ জন যাত্রী নিয়ে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, তাদের প্রতিদিন বন্দরনগরী চট্টগ্রামে ছয়টি, সৈয়দপুরে তিনটি ও সিলেটে একটি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে।

ইভোএয়ারের সেলস অ্যান্ড মার্কেটিং প্রধান মেসবাহুল ইসলাম বলেন, তারা প্রতিদিন চট্টগ্রাম ও সৈয়দপুরে তিনটি করে এবং সিলেটে একটি ফ্লাইট পরিচালনা করবেন।

বিমান কোম্পানির এই কর্মকর্তা আরো বলেন, তারা ইতোমধ্যেই প্রতিবার যাত্রী উঠানোর পূর্বে বিমানগুলোকে জীবানুমুক্ত করাসহ সিএএবি’র স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনা করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।

তবে ২ মাসের বেশি সময় ধরে ফ্লাইট বন্ধ থাকলেও বাড়েনি ভাড়া। আগের ভাড়াতেই চলাচল করছে বিমান।