শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং, রাত ১০:১৪
শিরোনাম :
বিরোধী দলের এলাকাতেও সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সড়কের ইট বন্ধ হচ্ছে সংকটে থাকা ৫ আর্থিক প্রতিষ্ঠান, আমানতকারী পাবেন সর্বোচ্চ ১০ লাখ টাকা বরিশালে ৩ দিন ব্যাপী সাংগঠনিক উন্নয়ন ও ব্যাবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু ইসরায়েলের‘রামাত ডেভিড’বিমানঘাঁটিতে ইরানের ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ হামলা অস্থায়ী নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সের বিশেষ বিধান বাতিলের দাবি বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত নোয়াখালীতে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ: কার্যালয় মোটরসাইকেলে আগুন বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি

বৃহস্পতিবার থেকে খুলছে যমুনা ফিউচার পার্ক

ডেক্সরিপোর্ট  সরকারী নির্দেশনা অনুযায়ী সকল ধরনের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে যমুনা ফিউচার পার্ক সীমিত পরিসরে ৪ই জুন বৃহস্পতিবার হতে প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। যমুনা বিল্ডার্সের সেলস এন্ড মার্কেটিং বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম এক ভিডিও বার্তায় এ তথ্য জানান।

ভিডিও বার্তায় তিনি জানান, যমুনা ফিউচার পার্ক সীমিত পরিসরে খুলতে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মার্কেটে যতো গাড়ি আসবে তা জীবাণূমুক্ত করা হবে। পার্কের অল্প কিছু প্রবেশদ্বার খোলা হবে। প্রত্যেক ক্রেতাকে জীবাণূমুক্ত করার ব্যবস্থা করা হবে। সবার শরীরের তাপমাত্রা মাপা হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রতিটি ফ্লোরে মনিটরিং টিম থাকবে। প্রবেশের সময় সুনির্দিষ্ট দূরত্ব নিশ্চিত করা হবে।

ডক্টর মোহাম্মদ আলমগীর আলম বলেন, ফুডকোর্টসহ সকল দোকান খোলা থাকবে শুধু বিনোদন পার্ক বন্ধ থাকবে। এছাড়া ক্রেতাদের মাস্ক ও হ্যান্ডগ্লাভস পরিধান করে আসতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দেশের দোকানপাট ও শপিংমলগুলো খোলার ঘোষণা দেয় সরকার। কিন্তু সেসময় মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে যমুনা ফিউচার পার্ক বন্ধ রাখে কর্তৃপক্ষ।