শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

অনলাইন ডেস্ক  আবর সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় নিসর্গ ভারতের মহারাষ্ট্র ‍ও গুজরাট উপকূলে আঘাত হেনেছে।

উপকূলের দিকে ধেয়ে আসার সময় ঘূর্ণিঝড় নিসর্গ আরও শক্তিশালী হয়ে ‘প্রবল ঘূর্ণিঝড়’ এ পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দফতর।

এনডিটিভি জানিয়েছে, ঘূর্ণিঝড় নিসর্গ, প্রবল বেগে মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়েছে । এর ফলে মুম্বাই ও আশপাশের এলাকায় অতি ভারী বৃষ্টি এবং ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।

ইতিমধ্যেই থানে, রায়গড়, রত্নগিরি এবং সিন্ধুদুর্গ এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বাইয়েও জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

ভয়ঙ্কর শক্তিশালী ওই ঘূর্ণিঝড়ের কারণে শুধু মহারাষ্ট্রই নয়, গুজরাট, দমন-দিউ এবং দাদরা ও নগর হাভেলিতেও জারি করা হয়েছে প্রবল সতর্কতা।

মুম্বাই শহরের উপকূলীয় এলাকাগুলো থেকে কয়েক হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে। এদের মধ্যে অস্থায়ীভাবে নির্মিত একটি কোভিড-১৯ হাসপাতালের দেড়শজন রোগীও রয়েছেন।

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১০০ বছরের বেশি সময় পর ভারতের মহারাষ্ট্র রাজ্যের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কোনো সাইক্লোন।