শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫২
শিরোনাম :
বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু

পটুয়াখালীতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি  পটুয়াখালীতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে ও শুক্রবার (৫ জুন) সকালে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তাদের মৃত্যু হয়।

এরা হলেন- পটুয়াখালী শহরের গোডাউন এলাকার বাসিন্দা হোমিও চিকিৎসক হাফেজ মতিউর রহমান (৭০) ও সদর উপজেলার কোরালিয়া এলাকার নিজাম উদ্দিন (৫০)।

হাফেজ মতিউর রহমানের স্বজনরা জানান, ঈদের দুইদিন পর থেকে মতিউর রহমানের জ্বর ছিল। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে শ্বাসকষ্ট শুরু হয়। শ্বাসকষ্ট বেশি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে তিনি মারা যান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে নিজাম উদ্দিন নামে একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। তিনি পটুয়াখালীর কোরালিয়া এলাকার জয়নাল খার ছেলে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মতিন বলেন, করোনার উপসর্গ নিয়ে দুইজন মারা গেছেন। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হবে।