শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৫৪
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

বরিশালে চলন্ত অটোরিকশায় নারীকে পুরুষাঙ্গ প্রদর্শণ করায় যুবকের বিরুদ্ধে মামলা

ডেক্সরিপোর্ট:বরিশাল নগরীতে চলন্ত অটোরিকশায় পুরুষাঙ্গ দেখিয়ে নারী যাত্রীকে যৌন হয়রানির দায়ে আটক মো. মাসুম বিল্লাহ (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার শিকার কাউনিয়া থানার দক্ষিণ পলাশপুরের জিহাদুল ইসলাম এর স্ত্রী আফসিন ইসলাম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় গতকাল মামলাটি দায়ের করেন (যার নং ১৭)।

কাশিপুর ইউনিয়নের গণপাড়া এলাকার মোসলেম’র পুত্র মাসুম বিল্লাহ কাশিপুর বাজারের ওয়ালটন শো-রুমে চাকুরী করতো। গত বুধবার বিকেলে ওই নারী নথুল্লাবাদের উদ্দেশ্যে বরিশাল নগরীর জেল খানার মোড় থেকে অটো গাড়িতে উঠেন। অটোতে বসা মাসুম তার প্যান্টের চেইন খুলে গৃহবধূকে গোপনাঙ্গ দেখাতে থাকে। ওই নারীর যাওয়ার কথা ছিলো নথুল্লাবাদ কিন্তু পথি মধ্যেই নতুন বাজার এলাকায় নেমে যান তিনি।

তবে তিনি মাসুমের এহেন কান্ড মোবাইলে ভিডিও করে। বিষয়টি তার পরিবারের সদস্যদের জানালে তারা ভিডিওটি ফেসবুকে আপলোড করে। এমন ঘটনা নজরে আসে বরিশাল মেট্টোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের। তিনি বরিশাল মেট্টোপলিটন পুলিশের ক্রাইম ব্র্যাঞ্চকে বিষয়টির দায়িত্ব দেন।

ক্রাইম ব্র্যাঞ্চ’র সদস্য ওবায়েদুল ইসলাম টানা কয়েক ঘন্টা অনুসন্ধান করে রাত সাড়ে ১০টার দিকে বরিশাল নগরীর কাশিপুর বাজারের মনোয়ারা মঞ্জিল থেকে  মাসুম বিল্লাহকে আটক করেন।

এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এয়ারপোর্ট থানার এসআই আকতার হোসেন। তিনি এসে  মাসুমকে আটক করে থানায় নিয়ে যান।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এস.এম. মাহবুব-উল-আলম জানান, আটককৃত মাসুমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।