শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৪৮
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

বরগুনায় চিকিৎসক-নার্সসহ আরও ৯ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১৫৪

বরগুনা প্রতিনিধি  বরগুনা জেলায় চিকিৎসক-নার্সসহ নতুন করে আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৫৪ জন। আজ শনিবার সকাল ৮ টা পর্যন্ত বরগুনার সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের মধ্য বামনা উপজেলার রামনা ইউনিয়নের পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রের ডিপ্লোমা মেডিকেল অফিসার, বামনা স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র স্টাফ নার্স রয়েছেন। সিনিয়র স্টাফ নার্সের স্বামী- বন কর্মকর্তা দু’দিন পূর্বে করোনায় আক্রান্ত হন।

বরগুনা পৌরসভায় দুই জন, বরগুনা জেনারেল হাসপাতালের হিসাব রক্ষক, বরগুনা সদর ইউনিয়নে এক জন, পাথরঘাটায় এক জন এবং আমতলীতে এক জন আক্রান্ত হয়েছেন। চিকিৎসাধীন ৭০ জন। সুস্থ হয়েছেন ৮২ জন। মারা গেছেন দুই জন।

এদিকে, গত বৃহস্পতিবার পর্যন্ত ১৪১ জনের সংগৃহীত নমুনা বরিশাল ও ঢাকা থেকে ফেরত এসেছে বলে সিভিল সার্জন অফিসের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে। যাদের নমুনা ফেরত এসেছে তাদের সাথে কথা বলে জানা গেছে তারা আতঙ্কের মধ্য রয়েছে। প্রতিদিন জেলা থেকে মাত্র ২০ জনের নমুনা পাঠানোর জন্য নির্ধারণ করে দেয়ায় অনেককেই প্রতিদিন নমুনা না নিয়ে ফিরিয়ে দেবার অভিযোগ রয়েছে। যাদের সংগৃহীত নমুনা ফেরত এসেছে নতুন করে আবার তাদের নমুনা কখন সংগ্রহ করা হবে। এ ব্যাপারেও নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীরাও কিছুই বলতে পারছেন না।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সোহরাব হোসেন বলেন, যাদের নমুনা ফেরত এসেছে তাদের কারো শরীরে যদি জ্বর-কাশিসহ করোনার কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে নতুন করে নমুনা সংগ্রহের প্রয়োজন হবে, তা না হলে প্রয়োজন নেই।