শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৫১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

রেমডিসিভির দাম-উৎপাদনে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ডেক্সরিপোর্ট  মহামারী করোনাভাইরাস বা কোভিড-১৯ প্রতিরোধে ভারতের ড্রাগ রেগুলেটর অবশেষে রেমডিসিভির তৈরির অনুমতি দিয়েছে। দেশটি হেটেরো ল্যাবসকে (Hetero Labs) গিলিয়াড সাইন্সেস এর উদ্ভাবিত কোভিড-১৯ এর ড্রাগ রেমডিসিভির উৎপাদন করার অনুমতি দিয়েছে। ভারতীয় ঔষধ কোম্পানি রোববার (২১ জুন) এ তথ্য জানিয়েছে।

এই ড্রাগের ভারতে নাম হবে কোভিফর (Covifor) এবং ধারনা করা হচ্ছে এর মূল্য ধরা হবে প্রতি ডোজ ৫ হাজার টাকা থেকে হাজার টাকা রুপির ভেতরে। ডলারের হিসাবে ৬৬ ডলার থেকে ৭৯ ডলার।

ভারতের আরেক ঔষধ প্রস্তুতকারী কোম্পানি সিচলা লিঃ (Cipla Ltd) ও অনুমতি পেয়েছে। গিলিয়াড সাইন্সেস গত মাসে ভারত ও পাকিস্তানের ৫টি কোম্পানির সাথে রেমডিসিভির তৈরির জন্য চুক্তি করে।

এই চুক্তির অধীনে Jubilant Life Sciences Ltd, Cipla, Hetero Labs, Mylan NV এবং Ferozsons Laboratories Ltd রেমডিসিভির উৎপাদন এবং বিশ্বের ১২৭টি দেশে বিক্রি করতে পারবে।

বাংলাদেশে দুটি কোম্পানি বিশ্বের সর্বপ্রথম রেমডিসিভির তৈরি করে। বেক্সিমকোর তৈরি বেমসিভির এর মূল্য ৫ হাজার ৫০০ টাকা প্রতি ডোজ। ট্যাক্স বাদে প্রাইভেট হাসপাতাল গুলি প্রতি ডোজ ৪ হাজার ৮০০ টাকায় কিনতে পারবে। এসকেএফ এর ঔষধের নাম রেমিভির যেটার মূল্য ও এরকম।

ভারতীয় Covifor এর মূল্য বাংলাদেশি টাকায় সর্বনিম্ন ৫ হাজার ৮০০ ড়াকা হতে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত হতে পারে। স্বাস্থ্যখাতে বাংলাদেশ ভারতের থেকে পিছিয়ে থাকলেও ঔষধ শিল্পে বাংলাদেশ অনেক এগিয়েছে।