শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:২০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

জঙ্গি হামলার আশঙ্কায় দিল্লিতে হাইঅ্যালার্ট জারি

অনলাইন ডেস্ক  চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রাজধানী দিল্লিতে হাইঅ্যালার্ট জারি করেছে ভারত। রাজধানীতে জঙ্গি হামলা হতে পারে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা কর্মকর্তাদের এমন সতর্কবার্তার পরই এ অ্যালার্ট জারি করা হলো।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, জম্মু-কাশ্মীর থেকে সড়কপথে দিল্লিতে জঙ্গিরা প্রবেশ করেছে। আরও কয়েকজন ঢোকার চেষ্টা চালাচ্ছে। বাস, ট্যাক্সি বা ট্রাকে করে এসব জঙ্গি দিল্লিতে এসেছে। ফলে যে কোনো মুহূর্তে দিল্লিতে বড়সড় নাশকতার আশঙ্কা রয়েছে। এমন তথ্য পাওয়ার পরই দিল্লিতে কড়া সতর্কতা জারি হয়েছে।

দিল্লি পুলিশসূত্র জানিয়েছে, ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। রাজ্যের ১৫ জেলাতেই পাঠানো হয়েছে চূড়ান্ত সতর্কতার বার্তা। দিল্লি শহরের সব বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বাজার এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। শহরের সব হোটেল, মোটেল ও বাসস্ট্যান্ডে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।

এছাড়া রাজধানীতে প্রবেশের সব পয়েন্টে চেক পোস্ট বসিয়েছে পুলিশ। এসব জায়গায় গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। বিশেষ করে কাশ্মীরের নম্বর প্লেটের গাড়িগুলোতে ব্যাপক তল্লাশি করছে পুলিশ।