শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১:৩০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

প্রত্যেক এলাকায় বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করতে হবে: ডিসি খাইরুল আলম

নিজস্ব প্রতিবেদক  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম বলেছেন,প্রচলিত ধারা থেকে বেড়িয়ে বিট পুলিশিং সেবা চালুর মাধ্যমে জনগনের কাংক্ষিত সেবা নিশ্চিত করতে চাই।জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌছে দিতে বিট পুলিশিংয়ের বিকল্প নাই।

সোমবার(২২জুন) সকাল ১০টায় বরিশাল নগরীর নথুল্লাবাদ উপ-পুলিশ কমিশনার উত্তরের কার্যালয়ে অনুষ্ঠিত পুলিশের এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নে সকল পুলিশ সদস্যকে তৎপর থাকতে হবে।প্রত্যেক এলাকায় বিট পুলিশিং কার্যক্রমকে জোরদার করতে হবে।এখন থেকে জনগন পুলিশের কাছে আসবেনা বরং পুলিশ প্রত্যেক জনগনের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা সমাধান করে আসবে।মহামারি করোনা ভাইরাসে জনগনের সেবা করে পুলিশ যে সুনাম কুড়িয়েছে এ সুনাম কে কাজে লাগিয়ে পুলিশকে জনগনের পুলিশে পরিনত হতে হবে।

এ সময় তিনি আরও বলেন,পুলিশের কোন সদস্য অবৈধ ভাবে অর্থ উপার্জন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে। মাদক মুক্ত দেশ গড়তে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে। আমরা নিজেরা পরিশুদ্ধ হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্য দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিনত করার যে নিরন্তর প্রচেস্টা চালিয়ে যাচ্ছেন তার সে চেস্টা সফল ও সার্থক হবে।আমাদের এ দেশ বিশ্বের দরবারে একটি উন্নত ও মর্যাদা সম্পন্ন মডেল রাষ্ট্রে পরিনত হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মোহাম্মদ আবুল কালাম আজাদ,কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোঃ আঃ হালিম,এয়ার পোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার নাসরিন জাহান,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম,এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোঃ ফয়সাল,কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিরন্ময় সরকার সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।