শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫০
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

করোনার কার্যকরী ওষুধ আবিষ্কারের দাবি বাবা রামদেবের

অনলাইন ডেস্ক  মহামারি করোনার চিকিৎসা নিয়ে হাজির হলেন যোগগুরু বাবা রামদেব। এর আগে গোমূত্র পান করে অসুস্থ হওয়া এই যোগগুরু করোনার এ সময়ে শতভাগ কার্যকরী আয়ুর্বেদিক মহৌষধ বানানোর ঘোষণা দিলেন।

তার পক্ষ থেকে বলা হয়েছে, কেবল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো নয়, সবাইকে টেক্কা দিয়ে করোনা সংক্রমণ সারানোর ক্ষেত্রে এ ওষুধ শতভাগ কার্যকরী। এটির নাম করোনিল।

সোমবার (২২ জুন) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এই আয়ুর্বেদিক মহৌষধের। উদ্বোধনী অনুষ্ঠানে রামদেব দাবি করেন, করোনাকে জব্দ করতে বিশ্বের প্রথম আয়ুর্বেদিক টিকা বাড়ি বাড়ি পৌঁছে দিতে বিশেষ অ্যাপ লঞ্চ করা হবে কিছু দিনের মধ্যেই।

তিনি বলেন, ‘কোভিড-১৯ এর চিকিৎসায় আমরা ক্লিনিক্যাল নিয়ন্ত্রণ, গবেষণা ও প্রমাণের ভিত্তিতে প্রথম আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে ফেলেছি। ওষুধের প্রতিক্রিয়া পরীক্ষা করে দেখতে আমরা একটি সমীক্ষা তথা ক্লিনিক্যাল কেস স্টাডি ও ক্লিনিক্যাল ট্রায়ালের আয়োজন করেছি। মাত্র তিন দিনে ৬৯ শতাংশ রোগী সুস্থ হয়ে উঠেছেন এবং সাত দিনে ১০০ শতাংশ করোনা রোগীই সেরে উঠেছেন।’

রামদেবের দাবি, গবেষণায় তার ওষুধ প্রয়োগের ফলে মৃত্যুর হার শূন্য এবং ১০০ শতাংশ সুস্থ হয়ে ওঠার হার দেখা গেছে।

তবে ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিল (আইসিএমআর) এবং আয়ুষ মন্ত্রণালয় উভয়ই এই ‘করোনিল’ ওষুধকে বাতিল করেছে।