শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:১৮
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

তজুমদ্দিনে এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার তজুমদ্দিন উপজেলায় রেইনট্রি গাছ থেকে আবুল হাসেম (৭০) নামের এক বৃদ্ধর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার(২৭ জুন) ভোরে উপজেলার হাজি কান্দি গ্রামের মসজিদের দক্ষিণ পাশ একটি রেইনট্রি গাছের সাথে ঝুলন্ত এ মৃতদেহ উদ্ধার করা হয়

থানা ও পারিবারিক সুত্রে জানা গেছে, চাঁদপুর ইউনিয়নের ৫ ওয়ার্ডের শশিগঞ্জ গ্রামের আবুল হাসেম দীর্ঘদিন ধরে মানসিক রুগী ছিলেন। শনিবার ভোরে হাজি কান্দি মসজিদের দক্ষিণ পাশে স্থানীয় লোকজন রেইনট্রি গাছের সাথে তার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে সিরাজ মাঝি জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক রুগী ছিলেন। রাতের কোন সময়ে এই ঘটনা ঘটেছে তা তাদের জানা নেই।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম জিয়াউল এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মৃতদেহ ময়না তদন্ত জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে কি ভাবে তার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।