শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩৭
শিরোনাম :
দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ হতে হবে:বিসিসি প্রশাসক শিরীন

দেশে করোনায় মৃত্যু বেড়ে ১৭৩৮, শনাক্ত ১ লাখ ৩৭ হাজার

ডেক্সরিপোর্ট  দেশে করোনা ভাইরাসে আরো ৪৩ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যু বেড়ে দাঁড়ালো এক হাজার ৭৩৮ জন।

একই সময়ে নতুন করে আরো তিন হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।

রবিবার দুপুরে অনলাইনে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বুলেটিনে জানানো হয়, শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ২৬ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪০৯ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন।

বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।