রবিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:১১
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

করোনায় ফেনী জেলার সিভিল সার্জনের মৃত্যু

ডেক্সরিপোর্ট  মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনী জেলার সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. শাহীদুল ইসলাম কাওসার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিভিল সার্জন ডা. সাজ্জাদ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশের কয়েকটি জেলার সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও এই প্রথম কোনো সিভিল সার্জনের মৃত্যু হলো।

এদিকে মহামারি করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৫ জন মারা গেছেন। সেই সঙ্গে নতুন করে ৩ হাজার ২৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।