বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৬
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

বরগুনায় নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৩৪৭

বরগুনা প্রতিনিধি  বরগুনায় নতুন করে ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৩৪৭ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন অফিসের তথ্যমতে, আক্রান্তদের মধ্য ১১ জন পুলিশ সদস্য রয়েছেন। এদের মধ্য বরগুনা সদরে ১০ জন এবং আমতলী থানায় ১ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ২৭৩ জন আর নারী ৭৪ জন। সুস্থ হয়েছেন ১৯৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ১৬১ জন।

জেলার সিভিল সার্জন হুমায়ূন শাহীন খান বলেন, শনাক্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। বরগুনায় সংক্রমণের সংখ্যা বেড়ে চলছে। জোনভিত্তিক লকডাউন অনুমতির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি।