শাহ সুমন,বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি প্রতি বছর ঈদুল আজহাকে সামনে রেখে বানিয়াচং ৫/৬ নম্বর বাজারে পশুর হাট বসলেও এবছর বন্যার কারণে ৫/৬ নম্বর পরিবর্তে এরালিয়া মাঠে পশুর হাট বসে। বানিয়াচংয়ের বিভিন্ন ইউনিয়ন থেকে গরু,ছাগল পশুর হাটে নিয়ে এসেছেন ব্যাপারীরা। কিন্তু এই হাটে ক্রেতাদের আনাগোনা নিতান্তই কম।
বিভিন্ন ইউনিয়ন থেকে গরু,ছাগল নিয়ে আসা পশু ব্যবসায়ীরা জানান,ঈদের আর মাত্র ২-৩ দিন বাকি, কিন্তূ এ বছর করোনা ভাইরাস ও বন্যার কারণে পশুর হাটের অধিকাংশ জায়গা ফাঁকা পড়ে আছে।
এ বছর গরু, ছাগলের হাটে ক্রেতা নেই বললেই চলে। তাই অনেকেই গরুর ন্যাযমূল্য ও পাচ্ছেন না।১নং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের,আবুফজল মিয়া জানান ন্যাযমূল্য না পাওয়ায় লস দিয়ে গরু বিক্রি করে দিয়েছি।
সরেজমিনে হাটে গিয়ে প্রকৃতপক্ষে তেমন ক্রেতাদের উপস্থিতি দেখা যায়নি। এতে করে বিক্রি কম হওয়ায় ব্যবসায়ীগণ সমুহ ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন।
তবে বর্তমানে বৈশ্বিক এই ক্রান্তি লগ্নে জনগণের অর্থ আয়ের যথেষ্ট সংস্থান না থাকায় কেনা বেচা কম হচ্ছে বলে অভিজ্ঞ মহল ধারনা করেন।