শুক্রবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৪
শিরোনাম :
দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ!

প্রশাসনে ৮ অতিরিক্ত সচিবকে বদলি

ডেক্সরিপোর্ট  প্রশাসনে ৮ অতিরিক্ত সচিবকে বদলি করেছে সরকার। এর মধ্যে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব কবির ওএসডি করা হয়েছে। এছাড়া আরও দুই জন অতিরিক্ত সচিবকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ বিষয়ে চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক আদেশে, অতিরিক্ত সচিব পদমর্যাদার জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মাণিক লাল বনিক ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ শোয়েবুল আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়।

একই সঙ্গে রেল মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব কবিরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের অপর অতিরিক্ত সচিব সুলেমান খানকে বাণিজ্য মন্ত্রণালয়ে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহম্মদ ইসমাইলকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাজমা নাহার স্বাক্ষরিত অপর এক আদেশে, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওমর ফারুককে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্ত জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পদে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুস সাত্তারকে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্ত প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদফতরের রেজিস্ট্রার পদে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেনকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল পদে বদলি করা হয়।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম সালমা আখতার জাহান এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মোহাম্মদ হারুন-অর-রশিদকে আগামী ৩১ জুলাই থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়।