বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৪৪
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

তাহিরপুরে ভারতীয় নাসির বিড়ি সহ মাদক কারবারি হুমায়ুন আটক

তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভারতীয় সাড়ে পাঁচ হাজার পিস শেখ নাসির উদ্দিন বিড়ি (নাসির বিড়ি) চালানসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।আটককৃত মাদক কারবারি হলেন, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে শিবরামপুর গ্রামের আকিক মিয়ার ছেলে হুমাইয়ুন কবির ( ৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগষ্ট) দুপুর ৩টার দিকে ট্যাকেরঘাট ফাঁড়ি থানার ইনচার্জ এস আই আবু মুছার নেতৃত্বে,সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শ্রীপুর বাজারে অভিযান পরিচালনা করে ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ির চালানসহ ওই মাদক কারবারিকে আটক করা হয়।

তাহিরপুর থানার ইনচার্জ মোঃ আতিকুর রহমান তথ্য নিশ্চিত করে জানান,আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম চলছে।