নিজস্ব প্রতিবেদক বরিশাল জেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূর মোহাম্মদ ফরাজীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬আগষ্ট) বিকালে নগরীর রিফুজি কলোনী নূরে-মোহাম্মাদীয়া আমজাদিয়া ক্বেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান হয়।অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মিজানুর রহমান।

উল্লেখ্য, বরিশাল রিফুজি কলোনী এলাকার বাসিন্দা বীর মুক্তযোদ্ধা নূর মোহাম্মাদ ফরাজী চলতি মাসের ২ আগষ্ট রবিবার ষ্ট্রোক করে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।তিনি ২ স্ত্রী,৫ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।তাকে বরিশাল মুসলিম গোরস্তানে দাফন করা হয়েছে।
তার জামাতা আরব আলী ও মজিবরের নের্তৃত্বে উক্ত দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।