শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:১১
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

মিরপুরের ডিসি ও পল্লবীর ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

ডেক্সরিপোর্ট  রাজধানীর পল্লবীতে থানার ভেতরে বোমা বিস্ফোরণের ঘটনায় মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) সহ ৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গত ২৯ জুলাই ভোরে পল্লবী থানা ভবনের দোতালায় পরিদর্শক (অপারেশন্স) এমরানুল ইসলামের কক্ষে বোমার বিস্ফোরণ ঘটে। এতে ৪ পুলিশ সদস্য ও একজন পুলিশ সোর্স আহত হওয়ার ঘটনা নিয়ে নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়।

পুলিশের তদন্ত কমিটি ঘটনাটি সাজানো বলে তদন্ত রিপোর্ট দেয়। এই রিপোর্টের ভিত্তিতে শনিবার (৮আগস্ট) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ৬ কর্মকর্তাকে বদলি করেন।

পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক বদলি আদেশে মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদকে বদলি করে প্রটেকশন বিভাগে এবং প্রটেকশন বিভাগের উপ-কমিশনার আ. স. ম. মাহতাব উদ্দিনকে মিরপুর বিভাগে, পল্লবী জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মিজানুর রহমানকে ডিএমপি অপারেশন্স বিভাগে এবং অপারেশন্স বিভাগের এডিসি আরিফুল ইসলামকে পল্লবী জোনে, পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) ফিরোজ কাউছারকে ওয়েল ফেয়ার এ্যান্ড স্পোর্টস বিভাগে এবং ওয়েল ফেয়ার এ্যান্ড স্পোর্টস বিভাগের সহকারী কমিশনার শাহ কামালকে পল্লবী জোনে সহকারী কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।

অপরদিকে, একই আদেশে পল্লবী থানার ওসি নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে এবং সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে পল্লবী থানায় এবং পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদকে ডিবির লালবাগ বিভাগে এবং ডিএমপি’র লাইনওয়ার পরিদর্শক আবু সাইদ আল মামুনকে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত), পল্লবী থানার পরিদর্শক (অপারেশন্স) এমরানুল ইসলামকে ডিবির ওয়ারী বিভাগে এবং কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক ইয়ামিন কবিরকে পল্লবী থানার পরিদর্শক (অপারেশন্স) হিসাবে বদলি করা হয়।