শনিবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৩:২৯
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ভি.মুরালিধরনকে শাহরিয়ার আলমের টেলিফোন

ডেক্সরিপোর্ট  ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরালিধরনকে টেলিফোন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

টেলিফোনে ভারতের কেরালায় বিমান দুর্ঘটনায় হতাহতে গভীর শোক প্রকাশ করেন তিনি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিমান দুর্ঘটনায় হতাহতদের খোঁজ নেন এবং স্বজনহারা ও ভারতীয় জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। টেলিফোনে আলাপকালে দু’দেশের প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে ভ্রাতৃপ্রতীম দু’দেশের মধ্যে বিরাজমান গভীর সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নেয়ার জন্য অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

শনিবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি. মুরালিধরন টুইটার বার্তায় জানান, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টেলিফোনে কেরালায় বিমান দুর্ঘটনায় হতাহতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রতিবেশী ও বন্ধু দেশ হিসেবে এই সৌজন্যতায় দুই দেশের মধ্যে বন্ধনের প্রকাশ বলে মুরালিধরন মন্তব্য করেন।

এর আগে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দুবাইফেরত ১৯০ জন যাত্রী নিয়ে কেরালার কোঝিকোড়ে বিমানবন্দরে ভারীবর্ষণের মধ্যে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে পড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট। এতে বিমানটির দু’জন পাইলটসহ অন্তত ২০ জন নিহত হন। দেশটির কর্তৃপক্ষ দুর্ঘটনাকবলিত বিমানের বেশিরভাগ আরোহীকে উদ্ধার করেছে। এর মধ্যে আহত প্রায় ১৫০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।